Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে : সাইফউদ্দিন

BN DESK
04 September 2026, 02:08 AM পড়তে ১ মিনিট
বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে : সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক : ২০২২ সালে ইনজুরিতে পড়ার পর চলতি বছর বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে জাতীয় দলে ফেরেন পেস বোলার অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন দলে। আলোচনায় থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি টাইগার পেসারের। 

বর্তমানে বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে থাকলেও আজ রোববার (৭ জুলাই) এই অলরাউন্ডারকে দেখা গেল মিরপুরে। অনূর্ধ্ব ১৯ দলের ক্যাম্পের ক্রিকেটারদের সঙ্গে করেছেন অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন সাইফউদ্দিন। জানান বাদ পড়ার পর বেশি চিন্তা করলে খারাপ লাগে, ‘অনূর্ধ্ব ১৯ থেকে জীবনের সাথে ইউজড টু হয়ে গিয়েছি। এজন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাই ভালো খেলার চেষ্টা করি। প্র্যাকটিসের উপরেই থাকি। যেহেতু এখন ফ্যামিলিও হয়েছে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথায় আসে না। যখন বাদ পড়া ইস্যু নিয়ে চিন্তা করি তখন আরও বেশি খারাপ লাগে। তখন আমার কাজেও ব্যঘাত ঘটে এজন্য কাজ করতে থাকি সুযোগ আসবে।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের দেখা যায়, খারাপ পারফর্ম করে বাদ পড়তে, আবার ঠিকই কয়েক সিরিজ পর দলে ফিরতে। সাউফউদ্দিন অবশ্য বলছিলেন বাংলাদেশে আন্তর্জাতিক মানের খেলোয়ার খুব বেশি বেশি নেই, যে কারণে কম্পিটিশনের সুযোগও কম। সাইফউদ্দিন বলেন, ‘সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম আন্তর্জাতিক মানের ২০ থেকে ২৫ জনের বাইরে, ওরকম প্লেয়ার নেই। আমি যদি ফিট থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি দেখেন অনেক বেশি কম্পিটিশন, আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে ২০ থেকে ২৫ জন যতটুকু আমি মনে করি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বাংলাদেশে খুব কম সংখ্যক আন্তর্জাতিক মানের খেলোয়াড় আছে : সাইফউদ্দিন

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার