Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের প্রথম শিরোপা শ্রীলঙ্কার

BN DESK
04 September 2026, 04:05 AM পড়তে ১ মিনিট
ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের প্রথম শিরোপা শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপের সাতবারের চ্যাম্পিয়ন ভারতকে কাঁদিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। আজ রোববার (২৮ জুলাই) ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় স্বাগতিক লঙ্কান নারীরা।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ভারত ৬ উইকেটে ১৬৫ রান করে। জবাবে ১৮.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কার মেয়েরা। ভারতের দেয়া ১৬৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ রানের মাথায় বিশ্বি গুণারত্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে দারুণ জুটি গড়েন অধিনায়ক চামারি আতাপাত্তু ও হরশিথা সামারাউইকরামা।

এই দুই জনের ব্যাট থেকে আসে ৮৭ রান। ৪৩ বলে ৯টি চার ও ২ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে দীপ্তি শর্মার করা দ্বাদশ ওভারের শেষ বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন আতাপাত্তু। তিনি আউট হওয়ার পর হরশিতা ও কাবিশা দিলহারি ৪০ বলে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।

হরশিতা ৬৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ১৬ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে ৮ বল আগে দলকে জেতান কাভিশা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ভারতকে কাঁদিয়ে এশিয়া কাপের প্রথম শিরোপা শ্রীলঙ্কার

B
BN DESK | 28 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার