Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাকিস্তানকে হারালো বাংলাদেশ এইচপি দল

BN DESK
04 September 2026, 04:04 AM পড়তে ১ মিনিট
পাকিস্তানকে হারালো বাংলাদেশ এইচপি দল

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৫ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ এইচপি দল। মাহমুদুল হাসান জয়ের দারুণ বোলিংয়ে ভর করে এইচপি দল তুলে নিয়েছে দারুণ এক জয়। প্রথম ম্যাচ হেরে যাওয়া এইচপি দু’টি চারদিনের ম্যাচের সিরিজ তাই শেষ করেছে সমতায়।

সোমবার অস্ট্রেলিয়ার ডারউইনে জয় থেকে যখন ৯ রান দূরত্বে চলে এসেছিল পাকিস্তান শাহিনস, তখনও হাতে ৩ উইকেট বাকি তাদের। এরপর মোহাম্মদ আলী ও খুররাম শেহজাদকে আউট করেন অধিনায়ক মাহমুদুল হাসান জয়।

হাসান মুরাদ শেষ উইকেটটি তুলে নিলে জয় নিশ্চিত হয় এইচপির। শেষ দিনে এইচপির দরকার ছিল ৬ উইকেট। পাকিস্তানে শাহিনসের জিততে প্রয়োজন ১৬০ রান। রোমাঞ্চের সুবাস দিয়েছিল। তবে শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচের ফলাফল এসেছে বাংলাদেশ এইচপির পক্ষে।

ডারউইনে আগে ব্যাট করে প্রথম ইনিংসে ২৫৮ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাবে প্রথম ইনিংসে ১৭৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান শাহীনস। ৭৯ রানের লিড পেয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২১৬ রানে অলআউট হয় বাংলাদেশ।

ম্যাচ জয়ের জন্য পাকিস্তানকে ২৯৬ রানের টার্গেট ছুঁড়ে দেয় বাংলাদেশ। ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা পাকিস্তানের দলটি থেমে যায় ২৯০ রানে। বাংলাদেশ জয় পায় ৫ রানে। মাহমুদুল হাসান জয় দ্বিতীয় ইনিংসে ২১ রান খরচ করে নেন ৫ উইকেট।

৩ উইকেট নেন রেজাউর রহমান রাজা, বাকি ২ উইকেট যায় হাসান মুরাদের দখলে। বাংলাদেশ এইচপির ২য় ইনিংসে মাহমুদুল হাসান জয় (৬৫) ও আইচ মোল্লা (৫৮) ফিফটি করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

পাকিস্তানকে হারালো বাংলাদেশ এইচপি দল

B
BN DESK | 29 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার