Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ পাকিস্তানের

BN DESK
09 September 2026, 07:33 AM পড়তে ১ মিনিট
বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর পাকিস্তান ক্রিকেট পেল স্থায়ী কোচ। তাও একজন না, সাদা এবং লাল বলের জন্য আলাদা কোচ নিয়োগ দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সাদা বলের জন্য দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্যারি কারস্টেনকে নিয়োগ দিচ্ছে তারা। ২০১১ সালে ভারতকে বিশ্বকাপ জিতিয়েছিলেন সাবেক এই প্রোটিয়া তারকা। এবার তার মিশন পাকিস্তানকে নিয়ে। 

একইদিনে অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পিকে টেস্ট ফরম্যাটের জন্য জাতীয় দলের কোচ পদে নিয়োগ দিয়েছে পিসিবি। আর সব ফরম্যাটেই দুই বিদেশী কোচের জন্য সহকারী কোচ হিসেবে থাকছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার মেহমুদ। কোচ হিসেবে ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কারস্টেন এখন আইপিএলে গুজরাট টাইটানসের ‘মেন্টর’-এর দায়িত্বে আছেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ১০১টি টেস্ট ও ১৮৫টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ওপেনার। 

অস্ট্রেলিয়ার হয়ে ৭১টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলা গিলেস্পি কিছুদিন আগে সাউথ অস্ট্রেলিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের ছেলেদের দলের প্রধান কোচের দায়িত্ব ছাড়েন। ২০১৪ ও ২০১৫ সালে কোচ হিসেবে ইয়র্কশায়ারকে টানা দুবার শিরোপা জিতিয়েছেন গিলেস্পি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপজয়ী কোচকে নিয়োগ পাকিস্তানের

B
BN DESK | 28 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার