Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

BN DESK
29 April 2024, 07:42 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অতিরিক্ত তাপদাহের কারণে হিট স্ট্রোকে লতিফা (৪০) নামে এক বিধবা নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলার সিংহাড়ি গ্রামে ঘটনাটি ঘটে। লতিফা উপজেলার নারগুন গ্রামের মৃত মোকসেদুলের স্ত্রী।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবু তাহের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অভাবের কারণে ওই নারী তার দেবর ইলিয়াসের পরির্বতে মাটি কাটার ৪০ দিনের কর্মসূচিতে শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল। সকালে অতিরিক্ত তাপদাহে হিট স্ট্রোকে জ্ঞান হারিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এসময় তিনি আরও বলেন, এ কর্মসূচির কাজে কারও পরিবর্তে কেউ কাজ করতে পারবে না। সদস্যকে প্রতিদিন উপস্থিত হাজিরা দিতে হয়। পুরুষের পরিবর্তে মহিলা কিভাবে হাজিরা দিয়ে কাজ করছিল তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে নারী শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার