Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

BN DESK
08 June 2024, 09:22 PM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দু’টি পরিবারে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৫নং খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট সংলগ্ন  বৈরাগীপাড়ায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ঘটনার দিন দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটায় দিনমজুর কৃষ্ণ মহন্তের ঘর থেকে আকস্মিক আগুনের সূত্রপাত ঘটে। পরে তা পাশের শ্রী পরি মহন্তের ঘরেও ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনাটি টের পেয়ে পরিবারের ঘুমন্ত লোকজন কোন রকমে ঘরে বাইরে বের হয়ে আসেন।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় তাদের ঘরে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড়, ধান-চাল, রিকশা-ভ্যানসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবার দু’টির কয়েক লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুনে সবকিছু পুড়ে যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

B
BN DESK | 08 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার