Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

৩০৮ রানের লিড দ্বিতীয় দিন শেষ করল ভারত 

BN DESK
03 September 2026, 07:35 PM পড়তে ১ মিনিট
৩০৮ রানের লিড দ্বিতীয় দিন শেষ করল ভারত 

স্পোর্টস ডেস্ক : ভারত সফরে চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় ভারত। জবাবে ১৪৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ দ্বিতীয় দিন শেষ করে স্বাগতিকরা। এতে মোট ৩০৮ রানের লিড পায় ভারত। ২২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। দলীয় ১৫ রানে ৭ বলে ৫ রান করে আউট হন রোহিত। তাকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। এরপর বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার নাহিদ রানা।

দলীয় ২৮ রানে ১৭ বলে ১০ রান করা যশস্বী জয়সাওয়ালকে সাজঘরে ফেরান এই টাইগার পেসার। এরপর শিবমন গিল ও বিরাট কোহলি মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। ৩৯ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬৭ রানে কোহলিকে সাজঘরে পাঠান মেহেদী হাসান মিরাজ।

৩৭ বলে ১৭ রান করেন কোহলি। এরপর রিঝভ পন্থকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন গিল। ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। গিল ৬৪ বলে ৩৩ ও পন্থ ১৩ বলে ১২ রানে অপরাজিত আছেন।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

৩০৮ রানের লিড দ্বিতীয় দিন শেষ করল ভারত 

B
BN DESK | 20 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার