Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিশ্বকাপ জিতলে সাধারণ ছুটি ঘোষণা দক্ষিণ আফ্রিকায়!

BN DESK
03 September 2026, 06:59 PM পড়তে ১ মিনিট
বিশ্বকাপ জিতলে সাধারণ ছুটি ঘোষণা দক্ষিণ আফ্রিকায়!

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানকে এক প্রকার উড়িয়ে প্রথমবারের যেকোন বৈশ্বিক ফাইনালে দক্ষিণ আফ্রিকা। আজ শনিবার রাতে ফাইনালে ভারতের মুখোমুখি হবে তারা। দুইবারের ফাইনালিস্ট ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যদি বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ে তাহলে সে দেশের সরকার কি সাধারণ ছুটি ঘোষণা করবে?

জানা গেছে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ রাগবি দল বিশ্বকাপ জিতেছিল। সে সময় শিরোপা জয় উদযাপন করতে দেশের সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছিল। সে অনুযায়ী দক্ষিণ আফ্রিকা জাতীয় পুরুষ ক্রিকেট দল যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে তাহলে সিরিল রামাফোসা সরকার সাধারণ ছুটি ঘোষণা করতে পারে। যাতে করে প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার আনন্দে দেশের মানুষ সামিল হতে পারে। তাদের ক্রিকেট হিরোদের বরণ করে নিতে পারে।

প্রথমবার ফাইনালে ওঠায় প্রত্যাশা বেড়েছে মার্করাম-মিলারদের ওপর। দেশটির ক্রিকেটপ্রেমীরা প্রথম বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। সাংস্কৃতিক বৈচিত্রসম্পন্ন দক্ষিণ আফ্রিকার মানুষ তাদের ক্রিকেট ইতিহাসের প্রথম শিরোপা জয়ের উল্লাসে মাততে প্রস্তুত। পারবে কী তাদের ক্রিকেট দল সেই প্রত্যাশা পূরণ করতে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বিশ্বকাপ জিতলে সাধারণ ছুটি ঘোষণা দক্ষিণ আফ্রিকায়!

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার