Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা

BN DESK
09 October 2025, 10:49 PM পড়তে ১ মিনিট
নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৬ আগস্ট) সকালে লাশটি উপজেলা সদরের বাবুরহাট গ্রামের বকদুল ঝুলা নামক স্থানে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে জেলার মর্গে পাঠায়।

পুলিশ জানায়, হত্যার শিকার ওই ব্যক্তি উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের আসাদগঞ্জ গ্রামের আব্দুস সোহবানের ছেলে ও ডিমলা শ্রমিক লীগ নেতা রফিকুল ইসলাম (৪৫)। তিনি ডিমলায় ঢাকা কোচস্ট্যান্ডে বিভিন্ন দূরপাল্লার বাসের কাউন্টারে ব্যবসা পরিচালনা করতেন ও ডিমলা উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করতেন।

ডিমলা থানার ওসি দেবাশিষ রায় জানান, ধারণা করা হচ্ছে রাতে কে বা কারা তাকে গলা কেটে হত্যার পর লাশ ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর ডিমলা উপজেলায় শ্রমিক লীগের এক নেতাকে গলাকাটা হত্যা

B
BN DESK | 06 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার