Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারীর কিশোরগঞ্জে ১২ হাজার মেয়ে পাচ্ছে এইচপিভি টিকা

BN DESK
24 October 2024, 01:06 AM পড়তে ১ মিনিট
নীলফামারীর কিশোরগঞ্জে ১২ হাজার মেয়ে পাচ্ছে এইচপিভি টিকা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন’ স্লোগানে শুরু হচ্ছে জরায়ুমুখ রোধে টিকা প্রদান ক্যাম্পেইন। আগামীকাল বৃহস্পতিবার থেকে এ ক্যাম্পেইন শুরু হচ্ছে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১২ হাজার মেয়ে বিনামূল্যে এ টিকা পাবে বলে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস টিকাদান বিষয়ে উপজেলা সমন্বয় সভায় জানানো হয়।

আজ বুধবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক। উপস্থিত ছিলেন ডা. বি.এম তানজিমুল হক, ডা. মহিমা রঞ্জন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহাতাবুর রহমান বুলেট প্রমুখ।

ক্যাম্পেইন চলাকালীন উপজেলার ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ থেকে ১৪ বছর বয়সী মেয়েরা টিকা পাবে বলে সভায় জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারীর কিশোরগঞ্জে ১২ হাজার মেয়ে পাচ্ছে এইচপিভি টিকা

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার