Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন ভালো দাম পেয়ে কৃষক খুশি

BN DESK
27 August 2024, 12:54 AM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন ভালো দাম পেয়ে কৃষক খুশি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন হয়েছে। বাজারে দাম ভাল হওয়ায় কৃষকও খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সারা বছরই এ সবজি চাষ করছে কৃষক।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, তিনি এক বিঘা জমিতে ঢেঁড়স চাষ করেছেন। এতে কীটনাশক ব্যবহার না করলেও চলে। তবে জমিতে পানি সেচ ও রাসায়নিক সার ব্যবহার করতে হয়।

এবার উপযুক্ত আবহাওয়া থাকায় ঢেঁড়সের ফলন গতবারের চেয়ে বেশি হচ্ছে। বর্তমানে বাজারে ঢেঁড়স ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামাল ব্যবসায়ীরা ক্ষেতে এসে নিয়ে যাচ্ছে। ঢেঁড়স তোলার পর ওই জমিতে আমন ধান লাগানো হবে বলেও জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন বলেন, ঢেঁড়স চাষে উপজেলার কৃষকের দিন দিন আগ্রহ বারছে। এই সবজি চাষ করে কম খরচে অল্প সময়ের মধ্যে অধিক ফলন ও ভালো দাম পাওয়া যায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁয়ের হরিপুরে ঢেঁড়সের বাম্পার ফলন ভালো দাম পেয়ে কৃষক খুশি

B
BN DESK | 26 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার