Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

BN DESK
24 April 2024, 08:13 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

মফস্বল ডেস্ক : পঞ্চগড়ে ট্রাক ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো চার জন। 

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে জেলার বোদা পৌরসভার খাটো পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ট্রাক্টরের চালক জাহিদুল ইসলাম (২৫) ও পথচারী নুর জাহান (৫৫)। এদের মধ্যে জাহিদ বোদার মাঝগ্রামের মানিকের ছেলে ও নুরজাহান একই উপজেলার সর্দারপাড়ার জয়তুল্লাহ মুন্সীর মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ট্রাকটি বোদা উপজেলা শহর থেকে দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টরচালক জাহিদ ও পথচারী নুরজাহান। এ সময় ট্রাক ও ট্রাক্টর আরোহীসহ চারজন গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে বোদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হলে দুজনকে রংপুর ও একজনকে ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, সকালে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

B
BN DESK | 24 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার