Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাগলা কুকুরের কামড়ে  ৪ ব্যক্তি ও ১০টি গবাদিপশু আক্রান্ত

BN DESK
26 July 2024, 09:25 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাগলা কুকুরের কামড়ে  ৪ ব্যক্তি ও ১০টি গবাদিপশু আক্রান্ত

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের সীমান্তবর্তী তেঁতুলিয়া উপজেলায় জনমনে পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ছয় ঘন্টার ব্যবধানে ৪ ব্যক্তি ও ১০টি গবাদিপশু কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছে।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বেওয়ারিশ দুটি পাগলা কুকুর উপজেলা সদরের ডাকবাংলো, সাহেবজোত, সিদ্দিনগর, পুরাতন বাজার ও কৃষ্ণকান্তজোত এলাকায় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ২০টি গবাদিপশুসহ ৪ জন মানুষকে কামড়ে আক্রান্ত করে।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের তথ্যানুযায়ী পাগলা কুকুরের কামড়ে আক্রান্তরা তেঁতুলিয়ার শাহজামাল (৩৫), সিদ্দিকনগর গ্রামের মোশারফ হোসেন (৫৫), কৃষ্ণকান্ত জোত গ্রামের জসিম (৩০), সাহেবজোত গ্রামের অনিক (১০) হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এছাড়া উক্ত এলাকার ২০টির বেশি গবাদিপশুকে (গরু ও ছাগল) কুকুর কামড়ে আহত করেছে। তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পাগলা কুকুরের কামড় থেকে বাঁচার জন্য এলাকাবাসীকে সতর্কভাবে চলাচলের জন্য মাইকিং করা হয়েছে।

সাহেবজোত গ্রামের বাসিন্দা তমিরুল ইসলাম বলেন, কালো একটি পাগলা কুকুর আমার প্রতিবেশীর গাভীকে কামড়ে আহত করেছে। আমরা কুকুরটি মারার জন্য লাঠি নিয়ে তাড়া করলে আমাদের ওপর নেকড়ে বাঘের মত ঝাপিয়ে আসে। ফলে কুকুরটিকে মারা যাচ্ছে না।

একই গ্রামের আমজাত হোসেন বলেন, কালো কুকুটির সাথে আরও একটি লাল কুকুর বেশ বড় আমার গরুর নাকে কামড় দিয়ে আহত করেছে। পাগলা কুকুর দু’টি এলাকার চা বাগানসহ আশপাশে ঘোরাফেরা করছে।
তেঁতুলিয়া সদর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. মনসুর আলম এর কাছে মুঠোফোনে জানতে চাইলে বলেন, এলাকাবাসীকে সতর্কভাবে চলাচলের জন্য ইতোমধ্যে মাইকিং করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাগলা কুকুরের কামড়ে  ৪ ব্যক্তি ও ১০টি গবাদিপশু আক্রান্ত

B
BN DESK | 26 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার