Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দলের ব্যাটারদের ইনটেন্ট হতাশাজনক : তামিম ইকবাল

BN DESK
03 September 2026, 11:48 PM পড়তে ১ মিনিট
দলের ব্যাটারদের ইনটেন্ট হতাশাজনক : তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক : চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল ভারতের বিপক্ষে ১৯৭ রানের টার্গেটে ব্যাট রেতে নেমে নাজেহাল অবস্থা বাংলাদেশের। টাইগারদের এমন হারে হতাশ তামিম ইকবাল। বেশি হতাশ হয়েছেন দলের ব্যাটারদের ইনটেন্ট নিয়ে।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী লাইভ অনুষ্ঠানে হারের কারণ হিসেবে তামিম দায়ি করলেন ব্যাটারদের রান করতে না পারার ক্ষমতাকে, ‘আমার মনে হয় অ্যাপ্রোচের দিক থেকে বাংলাদেশ ম্যাচ হেরেছে। অবশ্যই কুলদীপ ভালো বল করেছে। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের অ্যাপ্রোচের কারণে সে লুপ, ফ্লাইট দিতে পেরেছে।’ রান তাড়ায় ব্যাটারদের মানসিকতা নিয়ে তামিম বলেন, ‘শুরু থেকে আমার মনে হয়নি তারা (বাংলাদেশের ব্যাটাররা) রান তাড়া করছে। বাংলাদেশ হয়ত ১৪৬ রান করেছে। রিশাদের ১০ বলে ২৪ রান হয়ত তাদের ১৪৬ রানে নিয়ে গেছে। আমার কোনো পয়েন্টে মনেই হয়নি বাংলাদেশ রানটা তাড়া করছিল।’  

এমনকি বাংলাদেশের বিপক্ষে ভারতের ভালো বোলিংয়ের পেছনে বাংলাদেশের ব্যাটারদের ভুলকেই বড় করে দেখছেন সাবেক এই ওয়ানডে অধিনায়ক। তামিম আরও বলেন, ‘আসলে আমি বেশি খুশি হতাম বাংলাদেশ যদি ১৯৭ রান তাড়া করতে চেয়ে ১০০ রানে অলআউট হত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দলের ব্যাটারদের ইনটেন্ট হতাশাজনক : তামিম ইকবাল

B
BN DESK | 23 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার