Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চূড়ান্ত চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি 

BN DESK
03 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
চূড়ান্ত চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি 

স্পোর্টস ডেস্ক : ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফির আসর বসবে পাকিস্তানে। এই আসরকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে আয়োজক দেশ পাকিস্তান। টুর্নামেন্টের খসড়া সূচি চূড়ান্ত করে আইসিসি’র কাছে জমা দিয়েছে পিসিবি। টুর্নামেন্টের জন্য তিনটি ভেন্যুও বেছে নিয়েছে দেশটি। সেই তিন ভেন্যু হলো-লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি।

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির আসর অনুষ্ঠিত হয়। এরপর এই টুর্নামেন্টটিই বাতিল করে দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি দেখতে আইসিসি’র একটি প্রতিনিধি দল পাকিস্তানও সফর করে। ৮ দলের এই টুর্নামেন্টটি হতে পারে ১৪ দিনব্যাপী।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, খসড়া সূচি তৈরি করে আইসিসি’র কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা সূচি ঠিক করে আইসিসিতে পাঠিয়েছি। আইসিসি থেকে নিরাপত্তা দল এসেছিল। তারা আমাদের প্রস্তুতি দেখেছে এবং স্টেডিয়ামের উন্নতি নিয়ে কথা বলেছে। আমরা সর্বদা আইসিসি’র সঙ্গে যোগাযোগ রাখছি। আশা করছি, ভালো একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চূড়ান্ত চ্যাম্পিয়নস ট্রফির খসড়া সূচি 

B
BN DESK | 29 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার