Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

BN DESK
02 September 2026, 04:04 PM পড়তে ১ মিনিট
ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-২৮২৫), ২টি ছোরা, ১টি হাতুড়ি, ১টি লোহার রড, ১টি টার্গেট লাইট, ৭টি মুঠোফোন ও ২টি রিফ্রেস্টিং ভেস্ট উদ্ধার করা হয়।

গতকাল বৃহস্পতিবার দিনগত রাত পৌনে তিনটায় রংপুর-ডালিয়া মহাসড়কে অভিযান চালিয়ে ডালিয়া পাউবো অফিসের সামন থেকে তাদের আটক করে ডিমলা থানা পুলিশ।

আটককৃতরা হলো- বগুড়ার গাবতলী থানার মালিয়ারডাঙ্গা এলাকার মো. লয়া প্রামাণিকের ছেলে আলমগীর হোসেন (৩০), সোনাতলা এলাকার পশ্চিম পদ্মপাড়াা এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে সোনা মিয়া (৩০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে আলী হাসান বাবু (৩১), একই উপজেলার পার্শ্ববর্তী ইসলামবাগ বড় মসজিদ এলাকার মৃত বেলাল হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (২৭)।

পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিনগত শেষ রাতে রংপুর-ডালিয়া মহাসড়কের ডালিয়া পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের দু’পাশ ঘেরাও করে একটি প্রাইভেটকার, ছোরা, লোহার হাতুড়ি, লোহার রড, টার্গেট লাইট, মুঠোফোন ও নিরাপত্তা বাহিনীর রিফ্লেটিং ভেস্টসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের সহযোগী বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপাড়ার এলাকার আজাদুল হকের ছেলে শান্ত ইসলামসহ (২৬) চার-পাঁচজন আসামি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। আটককৃতরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে বলে তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় জানান, সড়ক ও মহাসড়কে ভ্রাম্যমাণ অবস্থায়, মাইক্রোবাস, জীপসহ বিভিন্ন যানবাহনে দীর্ঘদিন ধরে ডাকাতি ও ছিনতাই করে আসছিলো এই দুর্র্ধর্ষ ডাকাত দল চক্রটি।

এই এলাকায়ও  ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেপ্তার করা হয়েছে। পালাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরো বলেন, আসামিরা বিভিন্ন থানার এজাহারভুক্ত আসামি। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর কথা জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ডিমলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার 

B
BN DESK | 14 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার