Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আচরণবিধি ভেঙে শাস্তির মুখে তানজিম সাকিব

BN DESK
03 September 2026, 11:03 PM পড়তে ১ মিনিট
আচরণবিধি ভেঙে শাস্তির মুখে তানজিম সাকিব

স্পোর্টস ডেস্ক : নেপালের বিপক্ষে ম্যাচে দলটির অধিনায়ক রোহিত পাওডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন বাংলাদেশি বোলার তানজিম হাসান সাকিব। কিন্তু ব্যাপারটা ছিল বিধিবহির্ভুত। বাংলাদেশের এই পেসারকে আচরণবিধি ভাঙার অপরাধে শাস্তি দিয়েছে আইসিসি। জরিমানা করা হয়েছে ম্যাচ ফি’র ১৫ শতাংশ।

 তানজিমের এই অপরাধ ছিল লেভেল এক মাত্রার। ঘটনাটা ঘটেছে নেপালের রান তাড়ার সময়। তানজিম বল করেই রোহিতের দিকে আগ্রাসী ভঙ্গিতে ছুটে গিয়েছিলেন। হাত দিয়ে ধাক্কাও দেন তিনি। আইসিসি’র বিবৃতিতে যাকে বলা হয়েছে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শ। তখন উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়েছে দু’জনের। ঘটনা সামাল দিতে অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোসকি ছুটে আসেন। তাদের নিবৃত্ত করেন। ঘটনার পর আম্পায়াররা অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গেও কথা বলেন। 

ওই ঘটনায় তানজিম আইসিসি’র কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা ভঙ্গ করেছেন। তাই আচরবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। ২৪ মাসের হিসেবে এটি তানজিমের প্রথম অপরাধ। এই সময়ে চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট হয়ে গেলে সেটা নিষেধাজ্ঞার শাস্তিতে রূপ নেয়। 

ওই ঘটনায় তানজিম নিজের ভুল স্বীকার করেছেন। তাই আর শুনানির প্রয়োজন পড়েনি। ওই ঘটনার পর অবশ্য বিষয়টা সেভাবে গুরুত্ব দেননি নেপালের অধিনায়ক। পাওডেল সংবাদ সম্মেলনে বলেছেন, আমাদের মাঝে কিছুই নেই। ও এসে বললো, ‘আমাকে মারো’। তখন আমি তাকে বলেছি, ‘যাও, বল করো।’ আর কিছুই না। ওই ম্যাচে তানজিম সাকিবের ম্যাচসেরা বোলিংয়েই বাংলাদেশ ম্যাচটা জিতেছে ২১ রানে। ৭ রানে ৪ উইকেট নেন তানজিম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আচরণবিধি ভেঙে শাস্তির মুখে তানজিম সাকিব

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার