Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চায়ের সাথে চেতনানাশক দ্রব্য পান করিয়ে স্বর্ণালঙ্কার চুরি

BN DESK
25 April 2024, 09:57 PM পড়তে ১ মিনিট
চায়ের সাথে চেতনানাশক দ্রব্য পান করিয়ে স্বর্ণালঙ্কার চুরি

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : চায়ের সাথে চেতনানাশক দ্রব্য পান করিয়ে প্রায় দুই লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করেছে সংঘবদ্ধ একটি চক্র। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রধান বাজারে দিপিকা জুয়েলার্সে এ ঘটনাটি ঘটেছে।

সূত্র জানায়, গত বুধবার সন্ধ্যার পর উপজেলার প্রধান বাজারের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঝর্ণার মোড়ে দিপিকা জুয়েলার্সে দুই ব্যক্তি স্বর্ণালঙ্কার দেখতে আসে। পরে ওই দুইজনের চক্রটি চাপানের কথা বলে জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠুকে হোটেলে নিয়ে যায়।

এসময় চক্রটি চায়ের সাথে চেতনানাশক ট্যাবলেট মিশিয়ে মিঠুকে পান করতে দেয়। চাপান শেষে দোকানে গিয়ে চক্রটি আবারও স্বর্ণালঙ্কারগুলো দেখতে চায়। স্বর্ণালঙ্কার দেখাতে দেখাতে অচেতন হয়ে পড়েন দোকানের মালিক মিঠু। এসময় দুল, ঝুমকাসহ ২ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে চক্রটি দ্রুত সটকে পড়ে।

দিপিকা জুয়েলার্সের মালিক কিশোর কুমার রায় মিঠু বলেন, আমার কর্মচারী রবি রায় দূরে কর্মরত থাকলেও এ বিষয়টি টেরই পায়নি। আমি থানায় বিষয়টি অবগত করেছি। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে চক্রটিকে শনাক্তের চেষ্টা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

চায়ের সাথে চেতনানাশক দ্রব্য পান করিয়ে স্বর্ণালঙ্কার চুরি

B
BN DESK | 25 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার