Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছক্কার আঘাতে রক্তাক্ত সমর্থককে তাওহীদের খোলা চিঠি

BN DESK
04 September 2026, 12:09 AM পড়তে ১ মিনিট
ছক্কার আঘাতে রক্তাক্ত সমর্থককে তাওহীদের খোলা চিঠি

স্পোর্টস ডেস্ক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই ম্যাচেই তাওহীদ হৃদয়ের একটি ছক্কায় রক্তাক্ত হয়েছেন এক বাংলাদেশী সমর্থক। ম্যাচের পর সেই সমর্থকের উদ্দেশে খোলা চিঠি লিখেছেন তাওহীদ।

 আজ শনিবার (৮ জুন) ম্যাচের পর হোটেলে ফিরে তাওহীদ জানতে পারেন তার হাঁকানো একটি ছক্কা গিয়ে লেগেছে এক বাংলাদেশী সমর্থকের পায়ে। তাতে বেশ ভালোই আঘাত পেয়েছেন সেই সমর্থক। হাঁটুর নিচে রক্তের দাগও দেখা গেছে। ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেই সমর্থকের উদ্দেশে একটি পোস্ট লিখেন বাংলাদেশী ব্যাটার। 

পোস্টে তাওহীদ লিখেন, ‘ছবিগুলো একজন পাঠালো, আমার এখানে এখন মধ্যরাত। কয়েকটি ছবি মাথা থেকেই বের হচ্ছে না। আমার জন্য কারো রক্ত ঝরলো এটা ভেবেই খারাপ লাগছে।’ ‘প্রিয় ভাই আমার, আমি জানিনা আপনি কে? শুধু জানি আপনার পরিহিত টি-শার্টের বুকে বাংলাদেশের মানচিত্র। আপনি এবং আমি একই। আমার মারা ছয় অজান্তেই গিয়ে আপনার পায়ে লেগেছে। আপনি হয়তো  হাসিমুখেই বলছেন আপনি খুশি, কিন্তু একটি সজোরে আসা বলের আঘাত কতোটা ভোগায় তা আমাদের থেকে ভালো আর কেইবা জানে।’- আরও যোগ করেন এই ব্যাটার। শেষে অনুতপ্ত হয়ে সেই ভক্তের কষ্ট যেন ভাগ করে নিতে চাইলেন বাংলাদেশের জয়ের নায়ক। তাওহীদ আরও লিখেন, ‘কখনো দেখা হলে আমাকে বুকে জড়িয়ে নিয়েন, মাথায় হাত বুলিয়ে দিয়েন। আপনার কষ্টে আপনার এই ছোট ভাইও ব্যথিত...’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ছক্কার আঘাতে রক্তাক্ত সমর্থককে তাওহীদের খোলা চিঠি

B
BN DESK | 08 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার