Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আইসিসি’র সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ

BN DESK
03 September 2026, 10:44 PM পড়তে ১ মিনিট
আইসিসি’র সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের জয় শাহ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি’র পক্ষ থেকে এ কথা জানানো হয়। 

২৭ আগস্ট ছিল চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আর কেউ মনোনয়নপত্র জমা না দেওয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আইসিসি’র চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। ৩৫ বছর বয়সেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার প্রধান হলেন জয় শাহ। আইসিসি’র ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ চেয়ারম্যান। ৬ বছর এই পদে থাকবেন ভারতীয় ক্রিকেট সংগঠক।

বর্তমানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন জয় শাহ। চলতি বছরের নভেম্বরে আইসিসি’র বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ শেষ হলে ১ ডিসেম্বর থেকে দায়িত্ব নেবেন তিনি। আইসিসি’র নতুন চেয়ারম্যান হয়ে প্রতিক্রিয়ায় জয় শাহ বলেন, ‘আইসিসি’র চেয়ারম্যান হয়ে আমি খুব খুশি। বিশ্ব জুড়ে ক্রিকেটের উন্নতির জন্য আমি ও আমার দল কাজ করবো।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

আইসিসি’র সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ

B
BN DESK | 28 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার