Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৪

BN DESK
18 May 2024, 08:29 PM পড়তে ১ মিনিট
কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৪

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : কলার কাঁদি নিয়ে ঝগড়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজারে। গত শুক্রবার রাত ২ টার দিকে বড় ভাই শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানায়, এ ঘটনায় চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। আটককৃতরা হলো- হেলালী বেগম (২০), আলিফা বেগম (৪০), মাসুম (২৫), আশরাফুল (১৭)। মৃত শফিকুল ইসলাম রনচন্ডী ইউনিয়নের অবিলের বাজার গ্রামের মৃত সাহাব উদ্দিনের বড় ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দুপুরে কলাগাছ কেটে একটি কলার কাঁদি বাড়িতে নিয়ে আসে ছোট ভাই দুলু মিয়া (৪৫)। এসময় বড় ভাই শফিকুল ইসলাম কলার কাঁদিটি তাদের তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে বলেন।

ছোট ভাই দুলু মিয়া কলার ভাগ কাউকে দিতে অস্বীকৃতি জানায়। এসময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে এক পর্যায়ে ছোট ভাই দুলু মিয়া লাঠি দিয়ে বড় ভাই শফিকুল ইসলামের মাথায় আঘাত করে। শফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়ে।

তার স্ত্রী মহছিনা বেগম স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এলাকাবাসী ওই দম্পত্তিকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই দিন (শুক্রবার) রাত ২ টার সময় শফিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার স্ত্রী মহছিনার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেফতার করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

কিশোরগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, আটক ৪

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার