Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে স্বাভাবিক জনজীবন ৩ মামলায় গ্রেপ্তার ৩৫

BN DESK
27 July 2024, 05:14 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে স্বাভাবিক জনজীবন ৩ মামলায় গ্রেপ্তার ৩৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে কারফিউয়ের শিথিলের সময় যতই বাড়ছে ততই সবকিছু আগের মত স্বাভাবিক হচ্ছে। চলমান কারফিউয়ের অষ্টমদিনে আজ শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। এসময় জেলা শহরের প্রবেশমুখে কোন চেক পোস্ট না থাকায় স্বাভাবিকভাবে চলাচল করেছে সবধরণের ছোট-বড় যানবাহন। সময়মত ছেড়ে গেছে রাজধানী ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো। তবে এখনও বন্ধ রয়েছে আন্ত:নগর ট্রেন।

গত এক সপ্তাহ ধরে সন্ধ্যার আগেই সব দোকানপাট বন্ধ হলেও আজ শনিবার (২৭ জুলাই) রাত ৯টা পর্যন্ত খোলা ছিল সব দোকানপাট। এদিন অফিস-আদালত বন্ধ থাকলেও জেলা শহরে ছিল প্রচুর মানুষের আনাগোনা। আজ রোববারও সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানা গেছে।

এদিকে পঞ্চগড় সদর থানায় নাশকতার তিন মামলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এখন পর্যন্ত বিএনপি-জামাত-শিবিরের ৩৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার ওসি প্রদীপ কুমার রায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

পঞ্চগড়ে স্বাভাবিক জনজীবন ৩ মামলায় গ্রেপ্তার ৩৫

B
BN DESK | 27 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার