Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাইজুল

BN DESK
03 September 2026, 07:43 PM পড়তে ১ মিনিট
অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাইজুল

স্পোর্টস ডেস্ক : ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছেন নাজমুল হোসেন শান্তর। তাই অধিনায়কত্ব ছাড়তে চান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট শেষে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানাননি শান্ত। 

প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টের আগে আজ সোমবার (২৮ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। তাকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, অধিনায়কত্ব নিতে প্রস্তুত কি না? জবাবে তাইজুল বলেন, ‘যেহেতু ১০ বছর ধরে খেলেছি, অধিনায়কত্ব নিতে পুরোটাই তৈরি।’ সিনিয়র ক্রিকেটার হিসেবে দলে অবদান রাখা নিয়ে এই টাইগার স্পিনার বলেন, ‘যদি ব্যক্তিগতভাবে বলেন, ইম্প্লিমেন্ট করতে পারি। কিন্তু আমার যে অভিজ্ঞতা হয়েছে, আপনি কতটুকু নিচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। সেটা সতীর্থ হিসেবে হোক আর সেটা আমার দেশের জনগণ হোক।’

তাইজুল আরও বলেন, ‘আমার কাছে মনে হয় অনেক ক্ষেত্রে মাঠে যখন বিভিন্ন পরিস্থিতি আসে, আমি যখন বল করি বা একটা স্পিনার যখন বল করে অনেক সময় ফিল্ড পজিশন বলেন বা একটা ব্যাটারকে কীভাবে সেট আপ করবো এই হেল্পগুলো আমি কখন কখনও করে থাকি। অধিনায়ক আমাকে জিজ্ঞেস করে। এই সুযোগগুলো আসে, আমি চেষ্টা করি।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাইজুল

B
BN DESK | 28 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার