Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ম্যাচ সেরা লিটন আর সিরিজ সেরা মিরাজ

BN DESK
03 September 2026, 07:27 PM পড়তে ১ মিনিট
ম্যাচ সেরা লিটন আর সিরিজ সেরা মিরাজ

স্পোর্টস ডেস্ক : প্রথম টেস্টে ১০ ইউকেটে জয়ের পর রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টেও পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে বাংলাওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্য ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসাধারণ সেঞ্চুরি করেন লিটন দাস। ১৩৮ রানের দুর্দান্ত ইনিংসে খেলেন। এতে মাত্র প্রথম ইনিংসে মাত্র ১২ রানে এগিয়ে থাকতে পারে পাকিস্তান। ম্যাচের পর সেই অসাধারণ কীর্তির স্বীকৃতি পেয়েছেন লিটন। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার ব্যাটার। দ্বিতীয় ইনিংসে অবশ্য লিটনকে মাঠে নামতে হয়নি। তার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত করেছেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

এছাড়াও পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের অসাধারণ প্রদর্শনী দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১০ উইকেট। এতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জয়টি একরকম অবিশ্বাস্য ছিল। প্রথম ইনিংসে ২৬ রানে ৬ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর লিটন দাসের সঙ্গে ১৫৬ রানের অনবদ্য এক জুটি করেন মিরাজ। তবে সেঞ্চুরি করতে আক্ষেপ নিয়ে ফিরতে হয় মিরাজকে। ৭৮ রানে আউট হয়ে যান তিনি।

তবে দ্বিতীয় ইনিংসে অবশ্য মিরাজকে মাঠে নামতে হয়নি। তার আগেই বাংলাদেশের জয় নিশ্চিত করেন মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। এই ইনিংসে উইকেটও পাননি ডানহাতি স্পিনার। তবে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান খরচায় ৫ উইকেট শিকার করে রাওয়ালপিন্ডির অনার্সবোর্ডে নাম লেখান মিরাজ। এর আগে প্রথম টেস্টের দুই ইনিংস মিলিয়ে মোট ৫ উইকেট (১+৪) শিকার করেছিলেন মিরাজ। ওই টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে করেন ৭৭ রান। দ্বিতীয় ইনিংসে মিরাজ ব্যাটিংয়ে নামার আগেই জয় পায় বাংলাদেশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ম্যাচ সেরা লিটন আর সিরিজ সেরা মিরাজ

B
BN DESK | 03 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার