বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে। এরা হলেন- উপজেলার দামোদরপুর ইউনিয়নের তালুক দামোদরপুর এলাকার ডাঙ্গাপাড়ার মির্জা পন শেখ (৭০) ও মধুপুর ইউনিয়নের কামারপাড়ার ফজলুল হক (৬৮)।
জানা যায়, আজ শনিবার (১৯ অক্টোবর) সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মির্জা পন শেখের মৃত্যু হয়। এছাড়া শনিবার ভোরে ফজলুল হক নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তিনি মানসিক রোগী ছিলেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) নূরুল আমিন সরকার বলেন, কারও কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।