Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুই ম্যাচ থাকতেই সিরিজ হার বাংলাদেশের

BN DESK
03 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
দুই ম্যাচ থাকতেই সিরিজ হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টিতে হেরে আগেই পিছিয়ে ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ছিল সিরিজ রক্ষার ম্যাচ। কিন্তু এ ম্যাচেও হেরেছে টাইগ্রেসরা। সিলেটে তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের ৭ উইকেট আর ৯ বল হাতে রেখে হারিয়ে দেয় ভারত।

সিরিজ রক্ষার ম্যাচে ব্যাটিংটাই ভালো হয়নি বাংলাদেশের। আগে ব্যাট করে সফরকারীদের সামনে লক্ষ্য দাঁড় করায় মাত্র ১১৮ রানের। জবাবে ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা আর শেফালি ভার্মার ব্যাটে সহজ জয় নিশ্চিত হয়ে যায় তাদের। এছাড়া শেফালি ৩৮ বলে ৫১ রানের ঝোড়ো ইনিংস খেলে রিতু মনির রিটার্ন ক্যাচ হন। ততক্ষণে ওপেনিংয়ে ৯১ রানের জুটি হয়ে গেছে। জয়টা কেবল সময়ের ব্যাপার ভারতের। ৪২ বলে ৪৭ করা স্মৃতিকে ফাহিমা খাতুনের ক্যাচ বানান নাহিদা আক্তার। ভারত যখন জয় থেকে মাত্র ৮ রান দূরে তখন দায়ালান হেমালতাকে (৯) এলবিডব্লিউ করেন রাবেয়া খান। এরপর হারমানপ্রিত আর রিচা ঘোষ মিলে সহজেই জয় তুলে নেন। হারমান ৬ আর রিচা ৮ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে পুঁজিটা খুব বড় হয়নি বাংলাদেশের। ৮ উইকেটে ১১৭ রানেই আটকে যায় নিগার সুলতানার দল। ওপেনার দিলারা আক্তারের ব্যাটে শুরুটা বেশ ভালো ছিল। ৩৯ বলের ওপেনিং জুটিতে ৪৬ রান তুলে দেন দিলারা। সঙ্গী মুর্শিদা খাতুন ১৬ বলে করেন ৯ রান। মারকুটে দিলারা ২৭ বলে ৫ বাউন্ডারিতে ৩৯ রানের ইনিংস খেলে আউট হন। বাংলাদেশ ইনিংসে এটিই ছিল সর্বোচ্চ। তিন নম্বরে নেমে অধিনায়ক নিগার সুলতানা করেন ৩৬ বলে ২৮। এছাড়া সোবহানা মোস্তারির ব্যাট থেকে আসে ২০ বলে ১৬ রান। ১৪তম ওভারে ২ উইকেটে ৮৫ রান থাকলেও এরপর রানের গতি বাড়াতে গিয়ে দ্রুত উইকেট হারিয়েছে বাংলাদেশ। পরের ব্যাটাররা কেউই ভালো ইনিংস খেলতে পারেননি। ভারতের রাধা যাদব ২২ রানে নেন ২টি উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

দুই ম্যাচ থাকতেই সিরিজ হার বাংলাদেশের

B
BN DESK | 02 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার