Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

তরুণীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

BN DESK
18 April 2024, 10:18 PM পড়তে ১ মিনিট
তরুণীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পচাঁকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের সঙ্গে এক তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়েছে। 
এতে দলের নেতা কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ওই চেয়ারম্যানের প্রতি ক্ষোভের সৃষ্টি হয়েছে। দলীয় নেতা কর্মীরা চেয়ারম্যানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। 
জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু মিয়া এক তরুণীর বিরুদ্ধে মোবাইলে আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ম্যাসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে গত ১২ এপ্রিল তালতলী থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন। 
এতে ওই তরুণী এবং তার সহযোগী জাহিদুল ইসলাম সবুজ ফকিরকে আসামি করা হয়। ওই মামলায় বরগুনা ডিবি পুলিশ ওই তরুণী ও তার সহযোগীকে গত শুক্রবার গ্রেফতার করে। 
এ মামলার ১ নং সাক্ষী করা হয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারকে। মামলার ২ নং সাক্ষী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পদক মিঠু। 
গত বুধবার রাতে এ মামলার ১ নং সাক্ষী উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের সঙ্গে ওই তরুণীর আপত্তিকর ভিডিও ভাইরাল হয়। 
পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কয়েকজন ব্যক্তি বলেন, ‘একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের যদি এমন অবস্থা হয়, তাহলে কার কাছে আমরা নিরাপদ। চেয়ারম্যানের এমন জঘন্য কর্মকান্ডের শাস্তি দাবি জানান।’ 
এ বিষয়ে জানতে উপজেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদারের মোবাইলে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। 
বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, ‘বিষয়টি আমি জানি না। জেনে শুনে ঘটনার সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
বরগুনা জেলা প্রশাসক মোহা. রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। সঠিক অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এলাকা: বরিশাল বরগুনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

তরুণীর সঙ্গে ইউপি চেয়ারম্যানের আপত্তিকর ভিডিও ভাইরাল

B
BN DESK | 18 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার