পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া বিভিন্ন প্রার্থীকে ফোন করে টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে সরকারি ঐ নম্বর থেকে ফোন পেয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করার জন্য আজ বুধবার (২২ মে) দুপুরে পীরগঞ্জ থানার ফেসবুক আইডি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে।
থানার অফিসার ইনচার্জ খাইরুল আনাম জানান, সরকারি মোবাইল নাম্বার (০১৩২০১৩৭৪৫৪) ক্লোন করে আজ বুধবার (২২ মে) সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমির হুসেন ও একজন চেয়ারম্যান প্রার্থীর কাছে টাকা দাবি করে একটি প্রতারক চক্র।
বিষয়টি অবহিত হওয়ার পর তিনি উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন এবং থানার ফেসবুক আইডির মাধ্যমে সর্বসাধারণকে সর্তক করেছেন। এ বিষয়ে কোন প্রকার অর্থ লেন দেন না করাসহ বিভ্রান্ত না হওয়ার জন্য প্রার্থীসহ সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানানো হয়েছে।