Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু, আহত ৪

BN DESK
07 July 2024, 01:41 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু, আহত ৪

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মিতু আক্তার নামে অটোরিকশার একজন নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার (৬ জুলাই) রাতে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুর ইউনিয়নের সুরাবই নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিতু  আক্তার হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাখরনগর গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। 

পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে অটোরিকশাটি মাধবপুর যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রাকটি সুরাবই নামক স্থানে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিতু আক্তার মারা যান। এ দুর্ঘটনায় অটোরিকশাচালকসহ আরও ৪ জন আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ও হাইওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

হবিগঞ্জে ট্রাকের ধাক্কায় এক নারীর মৃত্যু, আহত ৪

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার