Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তীরবিদ্ধ হয়ে দুইজন হাসপাতালে আটক ১

BN DESK
28 July 2024, 05:59 PM পড়তে ১ মিনিট
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তীরবিদ্ধ হয়ে দুইজন হাসপাতালে আটক ১

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জমিতে ধানের চারা রোপণ করাকে কেন্দ্র করে আদিবাসীদের সাথে স্থানীয় এক পরিবারের মারামারির ঘটনায় ৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তীরবিদ্ধ দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার (২৮ জুলাই) সকালে উপজেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের দক্ষিণ মাধবপর গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ বাবু রাম নামে এক আদিবাসীকে আটক করেছে।

বৈরচুনা ইউনিয়নের চেয়ারম্যান টেলিনা সরকার হিমু জানান, সকালে মাধবপুরে ১০কাঠা জমিতে আমন ধানের চারা রোপণ করতে যায় আদিবাসী মশে হাজদা ও তার লোকজন। এতে আব্দুর রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মারামারির একপর্যায়ে আদিবাসীরা তীর ছুঁড়ে মারে। এসময় তীরবিদ্ধ হন রাজ্জাক ও তার ভাই আনছার আলী। পরে উভয়কে পীরগঞ্জ হাসপাতালে আনা হয়।

রাজ্জাকের মা গফুরা বেগম জানান, রাজ্জাবের শরীরে তিনটি এবং অপর ছেলে আনছারের শরীরে একটি তীর লাগে। এরমধ্যে রাজ্জাকের শরীর থেকে দুটি এবং আনছারের শরীর থেকে একটি তীর বের করা হয়েছে। তবে রাজ্জাকের হাঁটুর ওপর লাগা তীর বের করতে পারেনি হাসপাতালের ডাক্তার।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত ডা. আলমগীর জানান, রাজ্জাকের হাঁটুর ওপর বিঁধে যাওয়া তীরটি অপারেশন ছাড়া বের করা সম্ভব না। এখানে তেমন কোন ব্যবস্থা না থাকায় তাকে দিনাজপুরে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ বাবু রাম নামে এক আদিবাসীকে আটক করেছে। পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তীরবিদ্ধ হয়ে দুইজন হাসপাতালে আটক ১

B
BN DESK | 28 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার