Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হার বাংলাদেশের

BN DESK
03 September 2026, 02:19 PM পড়তে ১ মিনিট
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সফরকারী ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচেও বড় দেখলো বাংলাদেশের মেয়েরা। ভারতের দেওয়া ১২৫ রানের জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান করে স্বাগতিকরা। ৫৬ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ তে এগিয়ে গেল ভারত।

বৃষ্টি আইনে বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত হয় ১২৫ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। দিলারা-মুর্শিদা ওপেনিং জুটিতে দলকে এনে দেন ১৮ রান। অধিনায়ক নিগার সুলতানা ২ বলে ১ রান করে ফেরেন প্যাভিলিয়নে। শেষ পর্যন্ত ৬৮ রানে থামে স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২১ রান করেন দিলারা।

এর আগে, আজ সোমবার (৬ মে) টস হেরে ব্যাটিং করতে নেমে ১৪ ওভারে ৬ উইকেটে ১২২ রান করে ভারত। সর্বোচ্চ ৩৯ রান করেন অধিনায়ক হারমানপ্রীত কৌর। সাজানা ৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। স্মৃতি মান্ধানা ও হেমালতা সমান ২২ রান করে আউট হন।

২৪ রান করেন রিচা ঘোষ। আগে বোলিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। দ্বিতীয় ওভারেই শেফালি ভার্মাকে ফেরান শরীফা। পঞ্চম ওভারে রাবেয়ার বলে বোল্ড হয়ে ফেরেন মান্ধানা।

৫.৫ ওভারে নামে বৃষ্টি। এরপর ওভার কমে আবার খেলা শুরু হয়। বাংলাদেশের হয়ে সর্বোচ ২টি করে উইকেট নেন মারুফা আক্তার ও রাবেয়া খান। ১টি উইকেট নেন শরীফা খাতুন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বড় হার বাংলাদেশের

B
BN DESK | 06 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার