Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টস জিতে বোলিংয়ে যুক্তরাষ্ট্র

BN DESK
03 September 2026, 11:02 PM পড়তে ১ মিনিট
টস জিতে বোলিংয়ে যুক্তরাষ্ট্র

স্পোর্টস ডেস্ক : প্রথম বারেরমত বিশ্বকাপ খেলতে এসেই সুপার এইটে চমক জাগানিয়া দল যুক্তরাষ্ট্র। নির্ধারিত সূচি অনুসারে সুপার এইটের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। অ্যান্টিগার নর্থ সাউন্ডে স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের প্রথম ম্যাচে প্রোটিয়াদের মুখোমুখি হলো যুক্তরাষ্ট্রের ক্রিকেটাররা।

শুরুতেই টস জিতলেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারোন জোন্স। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ককে। কেন প্রথমে ফিল্ডিং? ব্যাখ্যা দিতে গিয়ে জোন্স বলেন, ‘আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলতে নেমেছি। আশা করছি ডালাসের চেয়ে উইকেট ভিন্ন হবে না এখানে।’

টস জিতলে কী সিদ্ধান্ত নিতেন, সেটা বুঝতে পারছিলেন না প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র টস জেতায় ভালোই হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টস জিতে বোলিংয়ে যুক্তরাষ্ট্র

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার