Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে বনবিভাগের ১২৭টি গাছ কাটলো দুর্বৃত্তরা আটক ১

BN DESK
28 September 2024, 11:45 PM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে বনবিভাগের ১২৭টি গাছ কাটলো দুর্বৃত্তরা আটক ১

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে রাতের আঁধারে বনবিভাগের ১২৭টি গাছ কেটে ফলেছে দুর্বৃত্তরা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সন্দেহভাজন হিসেবে আটক হয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলম শাহ। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের তালতলা খয়ের বাগানে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা খয়ের বাগানে মিঞ্জিরী, পিঠালীসহ বিভিন্ন প্রজাতির ১২৭টি গাছ কেটে রেখে যায়। গতকাল শুক্রবার সকালে কাটা গাছগুলো দেখতে পেয়ে তারা দেবীগঞ্জ ফরেস্ট রেঞ্জ অফিসে খবর দেয়।

পরে বনবিভাগের কর্মকর্তারা আনুমানিক সকাল ৮টায় সেখানে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলেন। এর ঘন্টাখানেক পর সেখানে সহকারী বন সংরক্ষক নূরন্নাহার ও সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাইফসহ সেনাবাহিনীর একটি টিম সেখানে যান। তার কিছুক্ষণ পরে ঘটনাস্থল পরিদর্শনে যান দেবীগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খোরশেদ আলম শাহ।

স্থানীয়রা আরও জানান, এইসময় সহকারী বন সংরক্ষক নুরন্নাহার সেনা কর্মকর্তার কাছে অভিযোগ করেন খয়ের বাগান এলাকায় গাছ না লাগানোর বিষয়ে খোরশেদ আলম শাহ তাকে হুমকি দিয়েছেন। বন কর্মকর্তার এমন অভিযোগের প্রেক্ষিতে ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাইফ অভিযুক্ত খোরশেদ আলম শাহকে গ্রেপ্তারের নির্দেশ দেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি থানায় আটক ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে বনবিভাগের ১২৭টি গাছ কাটলো দুর্বৃত্তরা আটক ১

B
BN DESK | 28 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার