Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বন্যার্তদের সহায়তায় প্রাইজমানি দিলেন ম্যাচসেরা মুশফিক

BN DESK
04 September 2026, 03:22 AM পড়তে ১ মিনিট
বন্যার্তদের সহায়তায় প্রাইজমানি দিলেন ম্যাচসেরা মুশফিক

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে ১৯১ রানের ইনিংস খেলে ঐতিহাসিক জয়ে ম্যাচসেরা হন মুশফিকুর রহিম। ম্যাচসেরার যে প্রাইজমানি তিনি পেয়েছেন তা বন্যার্তদের সহায়তায় দান করে দেবেন বলে জানিয়েছেন তিনি। মুশফিক বলেছেন, এটা তার সবচেয়ে সুন্দর ইনিংসগুলোর একটি। এ জয়ের জন্য সব খেলোয়াড়কেই কৃতিত্ব দিয়েছেন তিনি, বিশেষ করে এ সিরিজের জন্য তারা যেভাবে প্রস্তুতি নিয়েছেন সেজন্য। 

৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান, সেটি ছিল টেস্টের দ্বিতীয় দিন। শেষ বেলায় ১২ ওভার ব্যাটিংয়ের চ্যালেঞ্জ দারুণভাবে সামলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির ও সাদমান। এরপর থেকে রাওয়ালপিন্ডি টেস্টে দেখা গেছে বাংলাদেশ দলের দাপট ব্যাটিংয়ের পর বোলিংয়েও। সাদমানের লড়াকু ৯৩ রানের পর মুশফিকের ১৯১ রানের দুর্দান্ত ইনিংসে বাংলাদেশ পায় ৫৬৫ রানের বড় সংগ্রহ। এরপর সাকিব ও মিরাজের ঘূর্ণিতে বিপাকে পড়ে পাকিস্তান, দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৪৬ রানেই। তাতে বাংলাদেশে সামনে আসে ৩০ রানের লক্ষ্যের আনুষ্ঠানিকতা। যেটি বাংলাদেশ পেরিয়ে গেল কোনো উইকেট না হারিয়েই।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

বন্যার্তদের সহায়তায় প্রাইজমানি দিলেন ম্যাচসেরা মুশফিক

B
BN DESK | 25 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার