Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

BN DESK
09 September 2026, 05:26 AM পড়তে ১ মিনিট
নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। পাকিস্তান এবং আয়ারল্যান্ডের দু‘দলই প্রথম রাউন্ড শেষে বাড়ি ফেরার বিমানে উঠবে। তার আগে নিয়মরক্ষার ম্যাচে নিজেদের শেষ ম্যাচে পরস্পরের মুখোমুখি হচ্ছে দুই দেশ।
ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক রিজিওনাল স্টেডিয়ামে টস জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছে আয়ারল্যান্ডকে।
বিশ্বকাপের `এ‘ গ্রুপ থেকে ভারতের সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র উঠেছে সুপার এইটে। বিদায় নিয়েছে পাকিস্তান, আয়ারল্যান্ড এবং কানাডা। আগের ম্যাচে ফ্রোরিডায় যুক্তরাষ্ট্র এবং আয়ারল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে মাঠে না নেমেই বিদায় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তান একাদশ থেকে বাদ দেয়া হয়েছে নাসিম শাহকে। পরিবর্তে নেয়া হয়েছে আব্বাস আফ্রিদিকে। আয়ারল্যান্ড একাদশে নেয়া হয়েছে ক্রেইগ ইয়াংয়ের পরিবর্তে নেয়া হয়েছে বেন হোয়াইটকে।
পাকিস্তান একাদশ:
মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, বাবর আজম (অধিনায়ক), ফাখর জামান, উসমান খান, শাদাব খান, ইমাদ ওয়াসিম, শাহিন আফ্রিদি, আব্বাস আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ আমির।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ডি বালবিরনি, পল স্টার্লিং (অধিনায়ক), লরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেকক্টর, কার্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক অ্যাডেয়ার, ব্যারি ম্যাকার্থি, জস লিটল, বেন হোয়াইট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

নিয়ম রক্ষার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পাকিস্তানের

B
BN DESK | 16 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার