Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ইনছাফ প্রতিষ্ঠায় শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ করবে রংপুর জেলা পুলিশ : পুলিশ সুপার

BN DESK
01 September 2024, 09:44 PM পড়তে ১ মিনিট
ইনছাফ প্রতিষ্ঠায় শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ করবে রংপুর জেলা পুলিশ : পুলিশ সুপার

রংপুর প্রতিনিধি : টেকসই বাংলাদেশ বিনির্মাণে ন্যায়, ইনছাফ প্রতিষ্ঠায় আইন সেবার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ করবে রংপুর জেলা পুলিশ। আজ রোববার (১ সেপ্টেম্বর) দুপুরে রংপুর জেলা পুলিশ সুপার হলরুমে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে তিনি একথা বলেন রংপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, অপরাধ দমনে পুলিশ আন্তরিকতার সাথে কাজ করে যাবে। দেশের পরবর্তী পরিস্থিতি কাটিয়ে নতুন বাংলাদেশ নির্মাণে পুলিশের ওপর আস্থা ফেরাতে আইনশৃঙ্খলা কাজে উপস্থিত সকল গণমাধ্যমকর্মীর সহায়তা চাইলেন পুলিশ সুপার শরিফ উদ্দিন। এছাড়াও জেলার সকল থানার পুলিশ কর্মকর্তাদের জমিদার বা অফিসার সুলভ না হয়ে সকলের সাথে মিলে মিশে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, মাদক নির্মূলে কাউকে কোন ছাড় দেওয়া হবে না। তিনি জেলার ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নাগরিক সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন উদ্যোমে কাজ করার আহবান জানান।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, মাহাবুক রহমান হাবু, একেএম মইনুল হক, সাজ্জাদ হোসেন বাপ্পী, মোহাম্মদ নুরুজ্জামান, মাহফুজুর রহমান প্রিন্স, শাহরিয়ার মিম প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, রাজিয়া সুলতানা ইফতে খায়ের আলম প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ইনছাফ প্রতিষ্ঠায় শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ করবে রংপুর জেলা পুলিশ : পুলিশ সুপার

B
BN DESK | 01 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার