Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিবিআইতে আবু সাঈদ হত্যা মামলা 

BN DESK
12 August 2024, 09:53 PM পড়তে ১ মিনিট
পিবিআইতে আবু সাঈদ হত্যা মামলা 

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ সোমবার (১২ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এমন নির্দেশনা দেওয়া হয়। রংপুর জেলা পিবিআই’র পুলিশ সুপার এবিএম জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্পর্শকাতর মামলাগুলো পিবিআই আগে থেকেই ছায়া তদন্ত করে থাকে। এখন আবু সাঈদ হত্যা মামলার তদন্ত পিবিআই করবে। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। ঘটনার একদিন পর অজ্ঞাতনামা ২-৩ হাজার জনকে আসামি করা তাজহাট থানায় একটি মামলা করে পুলিশ। মামলার ২৭ দিন পর সুষ্ঠু তদন্তের জন্য পিবিআইতে স্থানান্তর করা হলো।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পিবিআইতে আবু সাঈদ হত্যা মামলা 

B
BN DESK | 12 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার