Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে  ফের আমদানি রপ্তানি শুরু

BN DESK
07 August 2024, 06:26 PM পড়তে ১ মিনিট
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে  ফের আমদানি রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি : দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুইদিন বন্ধ থাকার পর পুনরায় দেশের চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানি আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে। এই বন্দর দিয়ে বাংলাদেশের সাথে ভারত, নেপাল ও ভুটানের আমদানি রপ্তানি হয়। আমদানি রপ্তানি শুরু হওয়ার পর ভারত থেকে পাথর এবং নেপালে বাংলাদেশ থেকে রপ্তানিযোগ্য বিভিন্ন পণ্য পাঠানো হয়।

স্থলবন্দর সূত্র জানায়, উদ্বুদ্ধ পরিস্থিতিতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর গত সোমবার ও মঙ্গলবার বন্ধ ছিল। আজ বুধবার (৭ আগস্ট) সকাল থেকে বন্দরটির আবারও সচল হয়। দুপুর পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য বোঝাই ৯৪টি গাড়ি ভারত ও ভুটানে যায়। এ সময় পাথরসহ ২৭টি পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, উদ্বুদ্ধ পরিস্থিতিতে দুইদিন পর আবারও স্থলবন্দর সচল হয়েছে। পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে। এখন পরিস্থিতি স্বাভাবিকের পথে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে  ফের আমদানি রপ্তানি শুরু

B
BN DESK | 07 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার