Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

এলপিএল-এ ব্যর্থ হৃদয়-মুস্তাফিজ

BN DESK
04 September 2026, 02:08 AM পড়তে ১ মিনিট
এলপিএল-এ ব্যর্থ হৃদয়-মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাম্বুলা স্ট্রাইকার্সের হয়ে প্রথম ম্যাচে খেলতে নেতে ব্যর্থ হয়েছেন দুই বাংলাদেশি মুস্তাফিজ ও হৃদয়। তাদের ব্যর্থতার দিনে ক্যান্ডি ফ্যালকন্সের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে ডাম্বুলা।

গতকাল রাতে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে ডাম্বুলা। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ক্যান্ডি। ১৮০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই খেই হারিয়েছিল ক্যান্ডি। ২৬ রান তুলতেই ২ উইকেট হারায় তারা। তবে দীনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে সেই বিপর্যয় সামাল দেয় তারা। মেন্ডিস ২৭ রান করে ফিরলেও ফিফটি পেয়েছেন চান্ডিমাল। তাদের গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দাসুন শানাকা। এই দুই অভিজ্ঞ ব্যাটারের অবিচ্ছিন্ন ৭২ রানের জুটিতে জয় নিশ্চিত করে ক্যান্ডি। 

সিক্সার্সের হয়ে নিজের প্রথম বলেই উইকেট পেয়েছিলেন মুস্তাফিজ। দুর্দান্ত শুরুর পর খেই হারান এই বাঁহাতি পেসার।  সবমিলিয়ে ৩ ওভারে ৪৪ রান দিয়ে নেন ১ উইকেট। ৪টি ছক্কা ও ৩টি চার হজম করেন তিনি। ডট দিতে পারেন কেবল তিনটি। এর আগে ব্যাট করতে নেমে ২৫ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে ডাম্বুলা। যেখানে ব্যর্থ ছিলেন তাওহিদ হৃদয়ও। চারে ব্যাট করতে নেমে ২ বলে ১ রান করেছেন তিনি। বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন চামিন্দু বিক্রমাসিংহে ও মার্ক চ্যাপম্যান। তাদের অবিচ্ছিন্ন ১৫৪ রানের জুটিতে লড়াই করার পুঁজি পায় দল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

এলপিএল-এ ব্যর্থ হৃদয়-মুস্তাফিজ

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার