Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড : ২৬১ রান চেজ করে পাঞ্জাবের অনবদ্য জয়

BN DESK
03 September 2026, 02:08 PM পড়তে ১ মিনিট
টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড : ২৬১ রান চেজ করে পাঞ্জাবের অনবদ্য জয়

স্পোর্টস ডেস্ক : চলতি আইপিএলে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কেকেআরের করা ২২৩ রান তাড়া করে রাজস্থান রয়্যালস জিতেছিল। এই ম্যাচেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছিল রাজস্থান।

এবার সেই কেকেআরের বিপক্ষেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো পাঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ফিল সল্ট আর সুনিল নারিনের ব্যাটে ভর করে ২৬১ রানের বিশাল এক স্কোর গড়ে তোলে কেকেআর। জবাব দিতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব কিংস। ইংলিশ ওপেনার জনি বেয়ারেস্ট ৪৮ বলে খেলেন ১০৮ রানের অপরাজিত এক ইনিংস। এছাড়া প্রাবসিরাম সিং এবং শশাঙ্ক সিংও ঝোড়ো ব্যাটিং করে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন।

২৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করতে থাকেন পাঞ্জাব কিংসের ব্যাটাররা। দুই ওপেনার প্রাবসিরাম সিং এবং জনি বেয়ারেস্ট মিলে গড়ে তোলেন ৬ ওভারে ৯৩ রানের জুটি। ২০ বলে ৫ ছক্কা এবং ৪ বাউন্ডারিতে ৫৪ রান করে আউট হন প্রাবসিরাম সিং। মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করেন তিনি। এরপর রাইলি রুশোকে নিয়ে ৮৫ রানের জুটি গড়েন বেয়ারেস্ট। রুশো ১৬ বলে ২৬ রান করে আউট হন। এরপর শশাঙ্ক সিংকে নিয়ে আরও ৮৪ রানের জুটি গড়ে তোলেন বেয়ারেস্ট। ২৩ বলে হাফ সেঞ্চুপির পূরণ করেন শশাঙ্ক সিং। ২৮ বলে ২ বাউন্ডারি এবং ৮ ছক্কায় অপরাজিত ছিলেন ৬৮ রানে। জনি বেয়ারেস্টও ২৩ বলে হাফ সেঞ্চুরি এবং ৪৫ বলে সেঞ্চুরি পূরণ করেন। শেষ পর্যন্ত ৪৮ বলে ৮ বাউন্ডারি এবং ৯ ছক্কায় ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

টি-টোয়েন্টিতে নতুন রেকর্ড : ২৬১ রান চেজ করে পাঞ্জাবের অনবদ্য জয়

B
BN DESK | 27 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার