Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বাস্থ্যমন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা

BN DESK
14 July 2024, 10:53 PM পড়তে ১ মিনিট
স্বাস্থ্যমন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।  তিনি আজ রোববার (১৪ জুলাই)  বিকেলে সৈয়দপুর শহরের কুন্দল এলাকায় অবস্থিত সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি পরিদর্শনে আসেন। এসময় মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগে নিজের স্বাস্থ্য পরীক্ষাও করান এবং সন্তোষ প্রকাশ করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হাসপাতালে এসে পৌঁছালে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ সিদ্দিকুল আলম সিদ্দিক তাকে স্বাগত জানান।

এ সময় মন্ত্রীর সাথে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান ও সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ হোসেন ও আরএমও  ডা. নাজমুল হুদা, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর-ই- আলম সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন মন্ডল মিঠু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাসার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিনসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

স্বাস্থ্যমন্ত্রীর সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতাল পরিদর্শন ও স্বাস্থ্য পরীক্ষা

B
BN DESK | 14 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার