Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিএসএফের গুলিতে তেঁতুলিয়ায় দুই বাংলাদেশি যুবক নিহত

BN DESK
08 May 2024, 04:14 PM পড়তে ১ মিনিট
বিএসএফের গুলিতে তেঁতুলিয়ায়  দুই বাংলাদেশি যুবক নিহত

মফস্বল ডেস্ক: জেলার তেঁতুলিয়া উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে দুই বাংলাদেশি যুবকের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (০৮ মে) সকালে উপজেলার খয়খাটপাড়া এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।ঘটনার পর ভারতীয় থানা পুলিশ মরদেহ দুইটি উদ্ধার করে নিয়ে গেছে।

এ ঘটনায় নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে জলিল (২৪) ও তিরনইহাট ব্রমতোল গ্রামের কেতাব আলীর ছেলে ইয়াসীন আলী (২৩)।এ বিষয়ে জানতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা ফোন রিসিভ করেননি। তবে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, বিজিবির মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ওই দুই যুবক গরু চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

বিএসএফের গুলিতে তেঁতুলিয়ায় দুই বাংলাদেশি যুবক নিহত

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার