Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রশিদ খানের বলে টানা পাঁচ ছক্কা পোলার্ডের 

BN DESK
03 September 2026, 07:08 PM পড়তে ১ মিনিট
রশিদ খানের বলে টানা পাঁচ ছক্কা পোলার্ডের 

স্পোর্টস ডেস্ক : এর আগেও ওভারে ছয় ছক্কাও হাঁকিয়েছিলেন কেইরন পোলার্ড। এবার রশিদ খানের মতো বোলারকে দেখালেন পাঁচ ছক্কার ঝলক। যদিও পোলার্ডের ৬ ছক্কার শিকার হয়েছিলেন লঙ্কান আকিলা ধনঞ্জয়া।

রশিদ খানকে টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ বোলার মনে করেন অনেকেই। তাকে ছয় মারাটা চাট্টিখানি কথা নয়, সেখানে পোলার্ড হাঁকালেন টানা পাঁচ ছক্কা। দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটসের বিপক্ষে এ কীর্তি করেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টির ফেরিওয়ালা। ৮১তম বল থেকে হাত ঘুরান রশিদ, স্ট্রাইকে ছিলেন সাউদার্ন ব্রেভের পোলার্ড। টানা ৫ বলে আর স্ট্রাইক বদল করতে হয়নি ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকার, প্রত্যেক বারই বলকে বাউন্ডারি ছাড়া করেন তিনি। ২৩ বলে পোলার্ড শেষ পর্যন্ত করেন ৪৫ রান, ১ বল বাকি থাকতেই ১২৬ রানের বৈতরণী পার হয়ে তার দল পৌঁছে যায় জয়ের বন্দরে। ২ উইকেটে জিতে সাউদার্ন ব্রেভ। রশিদ ২০ বলে দেন ৪০ রান, পান ১ উইকেটে।এর আগে ৮ উইকেটে ১২৬ রান করে ট্রেন্ট রকেটস। টম ব্যান্টন ৩০ ও লেউইস গ্রেগরি ১৯ রান করেন। ম্যাচসেরা হন পোলার্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রশিদ খানের বলে টানা পাঁচ ছক্কা পোলার্ডের 

B
BN DESK | 11 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার