Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সৈয়দপুরে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন

BN DESK
12 May 2024, 05:56 PM পড়তে ১ মিনিট
সৈয়দপুরে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন পরীক্ষার্থী। এদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৫৪৭ জন, মানবিকে ৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১৫ জন পরীক্ষার্থী রয়েছেন।

আর উপজেলায় শুধুমাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। যদিও গত বছর (২০২৩ সাল) ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ৪৬৩ জন পরীক্ষার্থী। আর ওই বছর তিনটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।

উপজেলায় এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে রয়েছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানটি থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৬৫ জন।

আর ১৬৪ জন জিপিএ-৫ পেয়েছে উপজেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর কর্তৃক পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ৩৮৪ জন পরীক্ষার মধ্যে ১৬৪ জন পেয়েছেন জিপিএ-৫। তন্মধ্যে বিজ্ঞানে ১৫৫ জন, ব্যবসায় শিক্ষায় ৮ জন এবং মানবিকে ১জন। উপজেলাড জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ তৃতীয় অবস্থানে রয়েছে।

এ শিক্ষা প্রতিষ্ঠানটির স্কুল শাখা থেকে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৮ জন পেয়েছেন জিপিএ-৫। ২০২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন জিপিএ-৫ পেয়ে উপজেলা চতুর্থ স্থানে রয়েছে সৈয়দপুর আল-ফারুক একাডেমি।

এ শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞানে ৩৯ জন এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে তিনজন করে পরীক্ষার্থী পেয়েছেন জিপিএ -৫। আর সৈয়দপুর তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮৫ জন পরীক্ষার্থী মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৭ জন। এদের মধ্যে বিজ্ঞানে ৩৩জন এবং মানবিকে ৪ জন।

অন্যদিকে প্রাপ্ত জিপিএ-৫ এর দিক থেকে উপজেলায় ষষ্ঠ অবস্থানে রয়েছে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার পরিচালিত সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এখানকার ১২২ জন পরীক্ষার্থীর মধ্যে দুই বিভাগে ৩৪ জন জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞানে ৩২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে দুইজন পরীক্ষার্থী রয়েছেন।

এছাড়াও উপজেলার হাজারীহাট স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগের আটজন, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছয়জন, সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের ছয়জন, সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়ের পাঁচজন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের পাঁচজন, লক্ষণপুর স্কুল এন্ড কলেজের তিনজন, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের তিনজন, খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের দুইজন, বাংলাদেশ রেলওয়ে উচ্চ  বিদ্যালয়ের দুইজন, চওড়া উচ্চ বিদ্যালয়ের দুইজন এবং বাংলাদেশ বিদ্যূৎ উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়, বোতলাগাড়ী আদর্শ নিকেতন, কয়ানিজপাড়া উচ্চ বিদ্যালয়, বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

সৈয়দপুরে ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২১টি থেকে জিপিএ -৫ পেয়েছে ৫৭০ জন

B
BN DESK | 12 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার