Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পঞ্চগড়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

BN DESK
01 September 2026, 02:31 AM পড়তে ১ মিনিট
পঞ্চগড়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের দেবীগঞ্জে বুড়িতিস্তা নদীতে ডুবে ফজল হোসেন (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ফজল হোসেন একই ইউনিয়নের গুচ্ছগ্রামের মৃত ওনমামুনের ছেলে।

জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন ফজল হোসেন। আজ মঙ্গলবার (২ জুলাই) দুপুরে বাড়ি থেকে নিজের ছাগল নিয়ে চর তিস্তাপাড়া গ্রামে বুড়িতিস্তা নদীর পাশ দিয়ে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যান ফজল হোসেন।

এ সময় তিনি মাথা ঘুরে নদীর পানিতে পড়ে যান। বেশ কিছু সময় পর স্থানীয়রা তার ভাসমান মরদেহ উদ্ধার করে। চিলাহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

পঞ্চগড়ে নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার