Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

BN DESK
03 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

স্পোর্টস ডেস্ক : আগামী ৯ জুন যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আর সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে ইসলামি স্টেট বা আইএস। তবে এমন খবর পাওয়ার পর নিরাপত্তা জোরদার করেছে নিউইয়র্ক শহরের গভর্নর।

জঙ্গি সংগঠনের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত-পাকিস্তান ম্যাচে হামলা করার জন্য আহ্বান করা হয়েছে। এই হামলার নাম দেওয়া হয়েছে ‘লোন উলফ’। ভিডিওতে দেখা যাচ্ছে, মাথায় হুডি পরা একটি লোকের পিঠে আগ্নেয়অস্ত্র। ভিডিওর নিচের অংশে সাদা অক্ষরে লেখা, ‘তোমরা ম্যাচের অপেক্ষায় আছো’, আর আমরা আছি তোমাদের অপেক্ষায়...’

নাসাউ কাউন্টির পুলিশ কমিশনার প্যাট্রিক রাইডার হুমকির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, গত এপ্রিল থেকেই জঙ্গি সংগঠনটি এ রকম হামলার হুমকি দিচ্ছে। কিন্তু এবারের হুমকি একেবারে নির্দিষ্ট করে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দেওয়া হয়েছে। তবে নিউইয়র্ক শহরের গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে জনজীবনে নিরাপত্তায় বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই।’ম্যানহাটনের ২৫ মাইল পূর্বেই অবস্থিত নাসাউ কাউন্টি স্টেডিয়াম। বিশ্বকাপে এই স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক শহরের গভর্নর ক্যাথি হোচুল বলেছেন, ম্যাচ ঠিকঠাকভাবে আয়োজন করার জন্য অনেক দিন ধরেই কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশকে বলা হয়েছে নিরাপত্তা জোরদার করার জন্য। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচে জঙ্গি হামলার হুমকি

B
BN DESK | 30 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার