Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

BN DESK
07 July 2024, 05:56 PM পড়তে ১ মিনিট
বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

বরগুনার পাথরঘাটা উপজেলায় বাড়ি ফেরার পথে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের চল্লিশঘর এলাকায় এ ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার ওসি আল মামুন জানান।

নিহত শহিদুল ইসলাম ওরফে পিলার শহিদ (৫৫) নামের ওই এলাকার মৃত বাহার আলীর ছেলে।

গ্রেপ্তাররা হলেন- দক্ষিণ চরদুয়ানী ৩ নম্বর ওয়ার্ডের নাসির বিশ্বাস, রাসেল হাওলাদার ও তার ভাই হারুন হাওলাদার, রিমন মল্লিক, নাজমুল, খলিলুর রহমান এবং দক্ষিণ চরদুয়ানী ২ নম্বর ওয়ার্ডের সুমন হাওলাদার।

নিহত শহিদুলের স্ত্রী আমেনা বেগম বলেন, “রাত ১০টার দিকে জ্ঞানপাড়ার বান্দাঘাটা এলাকায় মহাজন বনি আমিনের সঙ্গে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে ফেরার পথে নাসির বিশ্বাস, রুবেল বিশ্বাস ও আব্বাস মল্লিকসহ ১০-১২ জন আমার স্বামীকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়।পরে স্থানীয়দের সহায়তায় রাতেই তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে তিন ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

এ বিষয়ে ওসি আল মামুন বলেন, “মৃত্যুর আগেই অভিযুক্তদের বিরুদ্ধে শহিদ মামলা করেছিলেন। বর্তমানে মামলা চলমান আছে। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লাশ উদ্ধার করে সকালে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার