Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 হোয়াইটওয়াশ এড়াতে বড় লক্ষ্যই তাড়া করতে হবে বাংলাদেশকে

BN DESK
03 September 2026, 02:30 PM পড়তে ১ মিনিট
 হোয়াইটওয়াশ এড়াতে বড় লক্ষ্যই তাড়া করতে হবে বাংলাদেশকে

স্পোর্টস ডেস্ক : হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে আজ মাঠে নামে বাংলাদেশের মেয়েরা। এমন ম্যাচেও বাংলাদেশকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারতের মেয়েরা। হোয়াটওয়াশ এড়াতে ১৫৭ রান করতে হবে জ্যোতিদেরকে।

আজ বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর। ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ২৫ রানে ১৪ বলে ১৪ রান করে আউট হন শেফালি ভর্মা। এরপর ক্রিজে আসা দয়ালন হেমলতাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন স্মৃতি মান্ধানা। ৩৭ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৬২ রানে ২৫ বলে ৩৩ রান করে আউট হন স্মৃতি। এরপর অধিনায়ক হারমানপ্রীতকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন হেমলতা। ৬০ রানের জুটিতে দলকে শক্ত ভীত দেন এই দুই ব্যাটার। তবে দ্রুতই জোড়া উইকেট হারায় ভারত। 
হারমানপ্রীত ২৪ বলে ৩০ ও হেমলতা ২৮ বলে ৩৭ রান করে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ভারত। বাংলাদেশের পক্ষে রাবেয়া খান ও নাহিদা আক্তার নেন ২টি করে উইকেট।   

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

 হোয়াইটওয়াশ এড়াতে বড় লক্ষ্যই তাড়া করতে হবে বাংলাদেশকে

B
BN DESK | 09 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার