Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবার মাঠে নামছে বাংলাদেশ

BN DESK
03 September 2026, 02:43 PM পড়তে ১ মিনিট
রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবার মাঠে নামছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলে ২-১ ব্যবধানে হেরেছিল শান্তবাহিনী। বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে আরও একবার যুক্তরাষ্ট্রের মুখোমুুখি হচ্ছে বাংলাদেশ। এটি বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ।আজ মঙ্গলবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়। ম্যাচটি বাংলাদেশের কাছে গুরুত্বের দিক থেকে কোনো অংশে কম নয়। কারণ, এমনিতেই সিরিজ হেরে কঠিন সমালোচনার মুখে পড়েছিল তারা। যে কারণে এই ম্যাচে যদি বাংলাদেশ জিততে না পারে, তাহলে নতুন মাত্রায় শুরু হবে সমালোচনা।

প্রথম প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে অনুশীলনও ভালোভাবে সেরেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, ডালাসে অনুশীলন করছেন ক্রিকেটাররা। এদিন অনুুশীলনে নেমেছেন ইনজুরিতে থাকা পেসার তাসকিন আহমেদ। ছোট রানআপ নিয়ে বোলিং করতেও দেখা গেছে বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়ককে। 

বিশ্বকাপের আগে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগার। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আবার মাঠে নামছে বাংলাদেশ

B
BN DESK | 28 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার