Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীলফামারী শহরে অগ্নিকান্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

BN DESK
22 May 2024, 08:53 PM পড়তে ১ মিনিট
নীলফামারী শহরে অগ্নিকান্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে অগ্নিকান্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। আজ বুধবার (২২ মে) দুপুর সোয়া ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ের সমবায় জমিবন্ধকীয় ব্যাংক মার্কেটে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের বলে জানান সদর থানার পরিদর্শক মো. তানভিরুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই মার্কেটে বন্ধ থাকা আইডিয়াল হোমিপ্যাথিক হল নামক একটি ওষুধের দোকানের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তের মধ্যে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী স্টেশনের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও আইডিয়াল হোমিপ্যাথিক হলসহ ওই মার্কেটে থাকা বৈশাখী সুইট, ঢাকা অটোস, একটি ফলের গুদামসহ পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, আসবাবপত্র ও নগদ পুড়ে ছাই হয়।

নীলফামারী দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়াজ উদ্দিন বলেন, নীলফামারী দমকল বাহিনীর দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বৈশাখী সুইট ও আইডিয়াল হোমিপ্যাথিক হল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। কি পরিমাণের আর্থিক ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক বলা সম্ভব নয়, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলমান রয়েছে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভিরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিয়ে আমি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এণ্ড অবস) সাইফুল ইসলামসহ সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর কাজ চালাতে থাকি। এরপর ফায়ার সার্ভিস দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে ওই মার্কেটের প্রায় অর্ধশত দোকান ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

নীলফামারী শহরে অগ্নিকান্ড ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

B
BN DESK | 22 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার